ঢাকায় বস্ত্রশিল্পের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আগামী ৯-১২ আগস্ট ঢাকার কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বস্ত্র ও পোশাক খাতের চার দিনব্যাপী ৩টি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে সেমস গ্লোবাল।

প্রদর্শনীগুলো হচ্ছে-
১৮তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৭,
১২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৭ এবং
২৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৭।

এসব প্রদর্শনীতে সুতা ও কাপড় উৎপাদনের যন্ত্রসহ বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, ডায়েস এবং রাসায়নিক দ্রব্য প্রদর্শিত হবে। প্রদর্শনীগুলোয় বিশ্বের ২৫টি দেশের প্রায় ১ হাজার ১৫০টি প্রতিষ্ঠান ১ হাজার ৪০০টি স্টলে অংশ নেবে।

জাতীয় প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে মেলাগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আয়োজক সংস্থা সেমস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের গ্রুপ প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারোয়ার, সেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও বিপণন প্রধান নঈম শরিফ এবং বোর্ড অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের সেক্রেটারি মোহিদুস এস খান উপস্থিত ছিলেন।

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে যোগ দিতে www.e-registrations.com ওয়েবসাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

 

(এম আর / ১ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)