চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এটিএম বুথ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

০২ আগস্ট ২০১৭ বুধবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম এবং পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউর রহমান, কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব আব্দুল হান্নান খান এবং চট্টগ্রাম জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ চট্টগ্রাম জোনের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ০২ আগস্ট ২০১৭)

 


Comment As:

Comment (0)