ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন ০৫ আগস্ট ২০১৭, শনিবার চট্টগ্রামের স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম। এছাড়াও বক্তব্য প্রদান করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মোঃ ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও তাহের আহমেদ, চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মোঃ নিজামুল হক ও আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মোহাম্মদ শহীদ উল্লাহ এফসিএ এসময় উপস্থিত ছিলেন। ব্যাংকের নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের ৪৪টি শাখার ব্যবস্থাপক, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও নির্বাচিত কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহন করেন।

সম্মেলনে শাখাসমূহের অর্ধবার্ষিক সার্বিক কর্মকান্ড মূল্যায়ন করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নির্দেশনা দেয়া হয়।

মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, জাতীয় অর্থনীতিতে ইসলামী ব্যাংকের আরো বেশি অবদান রাখার সুযোগ রয়েছে। এ ব্যাপারে ব্যাংকারদের আরও বেশি সচেষ্ট হওয়ার আহবান জানান। ব্যাংকের আমানত বৃদ্ধি, বিনিয়োগ কার্যক্রমে অধিকতর গতিশীলতা, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স সেবার পরিধি বাড়াতে তিনি ম্যানেজারদের দিকনির্দেশনা দেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম্ ০৬ আগস্ট ২০১৭)

 


Comment As:

Comment (0)