বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ বাড়ছে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বরিশাল জেলার মোকামগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে। গত কয়েকদিন ধরে ইলিশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখানে। তবে মৌসুমের কাঙ্খিত ইলিশ এখোনো ধরা পড়ছেনা জেলেদের জালে। বিশেষ করে নদ-নদীগুলোতে ইলিশ না মিললেও সাগরে ইলিশ পাওয়া যাচ্ছে। মাছ বৃদ্ধির সাথে সাথে বরিশাল পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ।

বাসস এর প্রতিবেদনের বরাত দিয়ে এখবর জানা যায়।

সাগরে মাছ ধরার নৌ যান (ফিসিং) বোট ঘাটে আসলেই জেলেরা হাঁক-ডাক গত ক’দিন ধরে বরিশালে শত শত মণ ইলিশ আসছে। নদীর তুলনায় গভীর সাগরে ইলিশের উপস্থিতি বেশি। বিশেষ করে মহীপুর, পাথরকাটায় প্রচুর মাছের আমদানি রয়েছে। প্রতিটি ফিসিং বোটই ১শ’ থেকে দেড়’শ কেজি পর্যন্ত মাছ পাচ্ছে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, ইলিশের দাম উঠানামা করছে। যেহেতু এখন পর্যাপ্ত ইলিশ নেই, তাই দামটাও একটু বেশি। ৪শ’ গ্রাম ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ হাজার টাকা। তার উপরে ৬শ’ গ্রামের মণ ২২ থেকে ২৪ হাজার টাকা। ৬শ’ থেকে ৯শ’ গ্রামের মণ চলছে ৩৪ থেকে ৩৬ হাজার টাকা। আর ১ কেজি সাইজের মণ বিক্রি চলছে ৬০ থেকে ৬২ হাজার টাকা। সামনের দিনে ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে দামও অনেক কমবে বলে তারা জানান।

জেলেরা বললেন, স্থানীয় নদীতে আগের মত ইলিশ ধরা পড়ছেনা। গত বছরের এই সময়টাতে নদীতে প্রচুর ইলিশ পাওয়া গেছে। তবে সাগরে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। কিন্ত সাধরণ জেলেরা সাগরে যেতে পারছেনা।

(এম আর / ৭ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)