আইএফসি ও প্রাইম ব্যাংক এর মধ্যে ঋণ চুক্তি সই
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন ঋণ চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যানসিয়াল ইনস্টিটিউশন গ্রুপের ব্যবস্থাপক আরিয়েন ডি লরিও এর সঙ্গে ঋণ চুক্তি বিনিময় করেন।
এসময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-হাবিবুর রহমান, রাহেল আহমেদ, মো. তৌহিদুল আলম খান, সৈয়দ ফরিদুল ইসলাম ও আইডি বিভাগের প্রধান ইভিপি হাসানুল জাহেদ এবং আইএফসি এর দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যানসিয়াল ইনস্টিটিউশন গ্রুপের হাব লীডার হ্যান্স জে প্যারিস, সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম, ইনভেস্টমেন্ট অফিসার তাহসিনা মোহসিন এবং এসোসিয়েট ইনভেস্টমেন্ট অফিসার ফারজাদ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির উপর ভিত্তি করে প্রাইম ব্যাংক আইএফসি থেকে প্রাপ্ত ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অর্থায়নে ও বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ঋণ কার্যক্রম পরিচালনা করবে।
(এম আর / ৭ আগষ্ট, ২০১৭)



