গাড়ির পিছনে ধাওয়া করে কেন কুকুর !
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : প্রতিদিন প্রায়ই চোখে পড়ে কোনও চলন্ত গাড়ির পিছনে ধাওয়া করছে কুকুর। কখনও বা দল বেঁধে তাদের দৌড়তে দেখা যায় গাড়ির পিছনে।
অনেকেই ভাবেন, গাড়ির গতির সঙ্গে কুকুররা এরকম দৌড়ে খেলায় মেতে ওঠে।
আসলে কুকুররা নিজেদের এলাকা ভাগ করে রাখে। নিজের এলাকায় ফেরার জন্য চিনে রাখে তার বাসস্থান ও আশেপাশের এলাকা। আসলে নিজেদের প্রস্রাবের গন্ধেই এলাকা চিনে রাখে কুকুররা। এ কারণে যে এলাকায় তাদের বাস সে এলাকার আশেপাশের গাড়ির চাকায় প্রস্রাব করে রাখে তারা।
অন্য এলাকা থেকে গাড়ি ঢুকলে অচেনা গন্ধ টের পায় কুকুররা। তাতেই বুঝতে পারে অচেনা কেউ তাদের এলাকায় ঢুকে পড়েছে। ঠিক সে কারণেই গাড়ির পিছনে ধাওয়া করে।
তবে কুকুর যে বুদ্ধিমান প্রাণী প্রশিক্ষন দিলে এ ভুল করে না। তবে রাস্তা বা পাড়ার কুকুরের ক্ষেত্রে প্রশিক্ষণের বালাই নেই। তাই এই কাজটি মূলত তাদেরই করতে দেখা যায়। এই কারণটি জানা থাকলে, এলাকায় অচেনা কেউ যে ঢুকছে তা কুকুরের ধাওয়া করে দেখেই বুঝতে পারবে মানুষ।
(এম আর / ৭ আগষ্ট, ২০১৭)



