সিএসআর এর আওতায় মিডল্যান্ড ব্যাংকের আর্থিক অনুদান
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মিডল্যান্ড ব্যাংক লিমিটেড রাজধানীর রায়ের বাজারের জন্টা ক্লাব ঢাকা-৩ পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলে আর্থিক অনুদান দিয়েছে। অাজ ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
সিএসআর আওতায় এ অনুদান প্রদান করলো ব্যাংকটি। জন্টা ক্লাব ঢাকা-৩ এর প্রেসিডেন্ট রিহানা আশরাফ ও শিশু বিকাশ কেন্দ্র স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বিলকিস বারীর নিকট মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিলুফার জাফরউল্লাহ চেকটি হস্তান্তর করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট ও সাসটেইনেবাল ফিনান্সিয়াল ইউনিটের প্রধান সামসুল আজম খানসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলটিতে সমাজের দুস্থ, সুবিধা বঞ্চিত শিশু কিশোর-কিশোরীদের শিক্ষার পাশাপাশি বয়ষ্ক মহিলাদেরও শিক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করে থাকে। স্কুলটিতে বর্তমানে সমাজের সুবিধা বঞ্চিত ১৩০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা এবং ৩০ জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা গ্রহণ করছে।
(এম আর / ৯ আগষ্ট, ২০১৭)



