নিটল মটরসের ডিসপ্লে সেন্টার ও টাটা গাড়ির মেলার উদ্বোধন
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নিটল মটরস লিমিটেডের বাণিজ্যিক বাহনের ডিসপ্লে সেন্টার ও টাটা গাড়ির মেলার উদ্বোধন করা হয়েছে গাজীপুরের বানিয়ারচালার মেম্বার বাড়িতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। নিটল মটরস লিমিটেড, নিটল-নিলয় গ্রুপের একটি অগ্রণী প্রতিষ্ঠান, যারা ১৯৮৮ সাল থেকেই টাটা মটরসের সঙ্গে কাজ করে যাচ্ছে।
নিটল মটরস লিমিটেড দেশের বাণিজ্যিক বাহনের বাজারে প্রধান সরবরাহকারী।
(এম আর / ১৫ আগষ্ট, ২০১৭)



