এনসিসি ব্যাংক ও আজগর আলী হাসপাতালের চুক্তি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সম্প্রতি এনসিসি ব্যাংক লিমিটেড এবং আজগর আলী হাসপাতাল ঢাকার মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

চুক্তিতে এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা আজগর আলী হাসপাতালে বিশেষ ছাড় এবং সুদবিহীন ১২ মাসের কিস্তি সুবিধা পাবেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ্ এবং হাসপাতালের সিনিয়র মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী প্রধানের উপস্থিতিতে ব্যাংকের হেড অব কার্ডস খালেদ আফজাল রহিম এবং হাসপাতালের মহাব্যবস্থাপক কবির উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

(এম আর / ১৫ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)