যমুনা ব্যাংকের সংবর্ধনা ও বৃত্তি পেল সুবিধা বঞ্চিত ১১৬ মেধাবী শিক্ষার্থী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে যমুনা ব্যাংক।এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সন্তানদেরও সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে এই সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়।
এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, অনুষ্ঠানে ১১৬ জন শিক্ষার্থীকে সংর্বধনা ও প্রত্যেককে বই কেনা বাবদ এককালীন ৫০০০ টাকা, যাতায়ত বাবদ ২০০০ টাকা এবং মাসিক ১০০০ টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কানুতোষ মজুমদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. সাইফুদ্দীন আহম্মদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আব্দুস সালামসহ সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী।
(এসএএম্ ১৫ আগস্ট ২০১৭)



