ইন্টারন্যাশনাল লিজিংয়ের ধানমন্ডি শাখার উদ্বোধন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : সম্প্রতি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ধানমন্ডি শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাশেম ধানমন্ডির সাত মসজিদ রোডে বিকল্প ডেন্টাল ক্লিনিক ভবনে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবেদ হাসানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

(এম আর / ১৬ আগষ্ট, ২০১৭)

 


Comment As:

Comment (0)