বারিধারায় লিনেক্সের শোরুম উদ্বোধন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর বারিধারায় লিনেক্স ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিএমও আফতাব মাহমুদ খুরশিদ এবং লিনেক্সের সিওও গোলাম শাহ্‌রিয়ার কবীর। এ উপলক্ষে শোরুমে লিনেক্স ব্র্যান্ডের সব পণ্যে থাকছে ১০% শুভেচ্ছা ছাড়।

(এম আর / ১৬ আগষ্ট, ২০১৭)

 


Comment As:

Comment (0)