বকেয়া পাওনার দাবিতে শ্রমিক-কর্মচারী রাজপথে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আমলাতান্ত্রিক জটিলতায় খুলনার ৭ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিক-কর্মচারী তাদের প্রাপ্য পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনা পাচ্ছেন না। বকেয়া পাওনার দাবিতে তারা এখন রাজপথে।

‘ঘামে অর্জিত সকল বকেয়া টাকা দিয়ে দাও, নইলে কাফনের কাপড় দাও’ দাবি নিয়ে রাজপথে নেমেছেন পাটকলের অবসরপ্রাপ্ত আড়াই হাজার শ্রমিক-কর্মচারী।

বকেয়া পাওনার দাবিতে আজ মাটির বাসন হাতে ভুখা বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা।

আজ সকাল ১০টায় প্লাটিনাম জুটমিল গেটের কার্যালয় থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবী আদায় লিয়াজোঁ কমিটি এ ভুখা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।

আইন অনুযায়ী ৩০ কর্মদিবস যাদের অতিক্রম হয়েছে ঈদের আগেই তাদের সম্পূর্ন বকেয়া পাওনা পরিশোধের জোর দাবী জানান বিক্ষোভ কারীরা ঈদের পূর্বেই সকল বকেয়া পাওনা পরিশোধ করা না হলে কঠিন কর্মসুচি দেবে বলে জানান বক্তারা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্লাটিনাম জুটমিলের অবসর প্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম মাস্টার, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুটমিলের মোঃ মোজাম্মেল হক।

(এম আর / ২০ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)