কেয়া গ্রুপের এমডি গ্রেপ্তার

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কেয়া গ্রুপের এমডি আবদুল খালেক পাঠানকে ১১১ কোটি টাকার ঋণ আত্মসাত মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের নামে কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় খালেক পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে আব্দুল খালেক পাঠানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।

মামলায় খালেকের মেয়ে ও কেয়া ইয়ার্নের চেয়ারম্যান খালেদা পারভীন, দুই পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

(এম আর / ২০ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)