পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫
পাবনা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পাবনা জেলার সুজানগর উপজেলার চিনকহারা এলাকায় আজ সকালে দুইটি বাসের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৫ জন নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(এমআইআর/ ২২ আগস্ট ২০১৭)



