রাজধানীতে ইয়ামাহা মেগা সার্ভিস ক্যাম্প চলছে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: এসিআই মটরস্ লিমিটেড ঈদ উপলক্ষে ইয়ামাহা মোটর সাইকেলের জন্য ৫ দিনব্যাপী মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজন করেছে ।

২১ আগস্ট ২০১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলবে এই সার্ভিস ক্যাম্প।

গতকাল এসিআই মটরস্ লিমিটেডের পক্ষে ক্রিয়েটিভ কমিউনিকেশন লি: এর পরিচালক বিলকিস মনসুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় ইয়ামাহা বাইকারদের ফ্রি সার্ভিস এবং তাদের সমস্যা সমাধানে পর্যাপ্ত সেবা প্রদানই এই সার্ভিস ক্যাম্পের প্রধান লক্ষ্য। ক্যাম্পে বাইকাররা খুব সহজে ওয়াশিং, ফুয়েল ইঞ্জেকটর ক্লিনিং, সমস্যা নিয়ন্ত্রণ ও সমাধান, এবং ইয়ামাহা ডায়াগনস্টিক টুলের সাহায্যে বাইক টেস্ট করাসহ সকল সেবা ফ্রি তে নিতে পারবেন।

এ ছাড়া সার্ভিস ক্যাম্পে ইয়ামাহার সকল অরিজিনাল স্পেয়ার পার্টস, ইঞ্জিন অয়েল এবং হেলমেট ৫% ডিসকাউন্টে পাওয়া যাবে।

২১আগস্ট এর উদ্বোধন করেন এসিআই মটরস্ এর চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস।

(এম আর / ২২ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)