ডায়মন্ড ওয়ার্ল্ডের এক যুগ পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে চার দিনব্যাপি জুয়েলারী মেলা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের অন্যতম জুয়েলারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের এক যুগ পূর্তিতে সকল শুভানুধ্যায়ীদের জন্য রাজধানীর হোটেল ওয়েস্টিন এর বলরুমে আয়োজন করেছে চার দিন ব্যাপি এক জমকালো প্রদর্শনীর। ২২ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হয়ে এ মেলা চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন এর বল রুমে এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই’র পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ও প্রতিষ্ঠারটির কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্ণধর দিলীপ কুমার আগরওয়ালা বলেন, শুরু থেকেই আমার ইচ্ছা ছিল প্রতিটি গ্রাহকদের জন্য বিশ্বমান ও ডিজাইনের গহনা নিশ্চিত করা এবং গহনার গুনগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিত করা। আমরা মনে হয় সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। ঈদের আগে ক্রেতাদের হাতে আন্তজার্তিক মান সম্পূর্ণ ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী ও লাইফ স্টাইল পণ্য তুলে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘দি আর্ট অব বিউটি’ স্লোগান নিয়ে হীরে ও স্বর্ণের গহনার শৈল্পিক কারুকাজ, অনবদ্য ডিজাইন, প্রাচ্য ও পাশ্চত্যের অপূর্ব সমন্বয় পুজিঁ করে যাত্রা শুরু করা জুয়েলারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড এক যুগ পূর্ণ করেছে। এরই মধ্যে গ্রাহকদের ভালবাসায় ব্রান্ডটি দেশের এক নম্বর জুয়েলারী প্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করেছে। পেয়েছে জুয়েলারীতে বাংলাদেশে প্রথম স্থান পাওয়া প্রতিষ্ঠানটির কুড়িটি শাখা ছড়িয়ে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে।
উপলক্ষ্যটি পরিকল্পনায় এনে ডায়মন্ড ও গোল্ডের প্রায় চল্লিশ হাজারের ও বেশী ডিজাইনের প্রোডাক্ট দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাড়তি আকর্ষন হিসেবে মেলায় কেনাকাটায় ক্রেতা সাধারণরা পাবেন আকর্ষনীয় পুরস্কার। মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
(শামীম/ ২২ আগস্ট ২০১৭)



