বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নায়করাজ রাজ্জাক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চিরনিদ্রায় শায়িত করা হয়েছে কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে। বুধবার সকাল সাড়ে ১০টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
নায়করাজের মরদেহ দাফনের সময় তার বড় ছেলে বাপ্পা রাজ, পরিবারবর্গ ও অভিনয় জগতের অনেকে উপস্থিত ছিলেন।
গেলো সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ। এরপর মঙ্গলবার সকাল ১১টার পর এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
(এমআইআর/ ২৩ আগস্ট ২০১৭)



