লুজারের শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, লুজারের শীর্ষে থাকা আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৭৪ শতাংশ।সর্বশেষ শেয়ারটি ১১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ২ হাজার ৬৩৪ বারে ৯ লাখ ৮৪ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন হয়।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স লিমিটেডের দর কমেছে ৪০ পয়সা বা ৩ দশমিক ৭৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২০ বারে ৭ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন করে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং,সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা পেট, লাফার্জ সুরমা সিমেন্ট, সাফকো স্পিনিং, হামিদ ফেব্রিক্স ও এনভয় টেক্সটাইল।
(ইউএম/ ০৮ মার্চ ২০১৭)



