বন্যার্তদের জন্য রূপালী ব্যাংকের ২দিনের লাঞ্চ ভাতা প্রদান

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। তারা তাদের দুদিনের লাঞ্চ ভাতার অর্থ বন্যার্তদের জন্য প্রদান করেছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের দুদিনের লাঞ্চ ভাতার অর্থ দিয়ে চাল, ডাল, আলু, লবণ, বিস্কুট, শিশুখাদ্য ও ওষুধ কেনা হবে। কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জসহ বেশি ক্ষতিগ্রস্ত জেলার মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া নগদ অর্থও প্রদান করা হবে।

এ প্রসঙ্গে রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মো. আতাউর রহমান প্রধান বলেন, দেশের যেকোনো দুর্যোগে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও এগিয়ে এসেছেন।

(এম আর / ২৩ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)