বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ডায়মন্ড ব্র্যান্ড ‘ফরএ্যাভার মার্ক’
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ডায়মন্ড ব্র্যান্ড ‘ফরএ্যাভার মার্ক’। দেশের অন্যতম জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড এ ব্যান্ডটিকে বাংলাদেশে নিয়ে এসেছে।
শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের বল রুমে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্বায়নের এই যুগে মানুষের রুচি চাহিদার পরিবর্তন এসেছে। সেই চাহিদা পূরণ করতেই আমরা ব্যান্ডটিকে বাংলাদেশে এনেছি। এরফলে ডায়মন্ড পণ্য ক্রেতাদের আর টাকা খরচ করে বিদেশে যেতে হবে না।
তিনি জানান, শুরুতে ডায়মন্ড ওয়াল্ডের গুলশানস্থ শোরুমে ফর এ্যাভারের পণ্য বিক্রি হবে। পরে ক্রেতাদের চাহিদা মোতাবেক তা অনান্য অঞ্চলে সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে ফরএ্যাভার মার্ক এর চিফ অব মার্টিং তোরাস্ত মেহতা, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থি ছিলেন।
(শামীম/ ২৫ আগস্ট ২০১৭)



