মেডিকেলে ভর্তি: ৫ নম্বর কাটার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট
প্রতিবেদক, বিনিযোগবার্তা, ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটের নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। একই সঙ্গে ৫ নম্বর কেটে নেয়া কেন অবৈধ নয়, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
(এমআইআর/ ২৭ আগস্ট ২০১৭)



