জামালপুরে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন হবে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অনুমোদন দেওয়া হচ্ছে বেসরকারি খাতের নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের।

তাই জামালপুর জেলায় ফার্নেস ওয়েলভিত্তিক ১১৫ মেগাওয়াট নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ এটি স্থাপন করবে। একইসঙ্গে এসব কেন্দ্রের মেয়াদ ও ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয়েছে।

আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, জামালপুর জেলায় ফার্নেস ওয়েলভিত্তিক ১১৫ মেগাওয়াট নতুনবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে কিলোওয়াট ঘণ্টায় ৮ টাকা ৭৩ পয়সা।

(এম আর / এসএএম/ ৩০ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)