ব্যাংকক-পাতায়া-ফুকেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের হলিডে প্যাকেজ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশি পর্যটকদের থাইল্যান্ডের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যে নানাবিধ সুবিধা দিয়ে হলিডে প্যাকেজ ঘোষণা করেছে।
পর্যটকদের আকর্ষণ বর্ণিল ব্যাংকক, নান্দনিক সৌন্দর্য্যে পরিপূর্ণ সৈকত পাতায়া এবং পাহাড়, সমতল আর সমূদ্রের অপরূপ সৌন্দর্য্য ফুকেট এ প্যাকেজ দেওয়া হচ্ছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম জানান, থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করার জন্য পর্যটকদের পছন্দ অনুযায়ী ৬ মাসের সহজ কিস্তিতে বিনা সুদে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহককে প্রতি মাসে শুধুমাত্র ব্যাংকক ভ্রমণে ৩ হাজার ৯৮৩ টাকা, ব্যাংকক ও পাতায়া ভ্রমণে ৪ হাজার ৯৮৩ টাকা কিংবা ব্যাংকক ও ফুকেট ভ্রমণে ৭ হাজার ১৫০ টাকা প্রদান করতে হবে।
তিনি জানান, প্যাকেজে সব ধরণের ট্যাক্সসহ বিমানভাড়া, হোটেল, সকালের নাস্তা, হোটেল-এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফারসহ নানাবিধ সুবিধা রয়েছে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
এর মধ্যে রয়েছে- ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিএল।
মো. কামরুল ইসলাম জানান, সপ্তাহে ৪ দিন সকাল ৯ টাকা ৪০ ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ২ টা ১০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্য ছাড়াও কুয়ালালামপুর, সিঙ্গাপুর, কাঠমান্ডু, কলকাতায় আকর্ষণীয় হলিডে প্যাকেজ সেবা দিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরে কক্সবাজার ও সিলেটে কিস্তি সুবিধায় রয়েছে ইউএস-বাংলার ট্যূর প্যাকেজ।
(এসএএম/ ০৯ সেপ্টেম্বর ২০১৭)



