ঢাকা-সিঙ্গাপুর পথে উড়বে ইউএস-বাংলা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সিঙ্গাপুরে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে এ পথে সপ্তাহে চার দিন উড়বে ইউএস-বাংলার উড়োজাহাজ। এটি ইউএস-বাংলার পঞ্চম আন্তর্জাতিক গন্তব্য।

ঢাকা-সিঙ্গাপুর পথে ইউএস-বাংলা এয়ার সব ধরনের কর, সারচার্জসহ একমুখী ভাড়া ১৯ হাজার ৯৯৯ টাকা আর দ্বিমুখী ভাড়া ২৪ হাজার ৪৯৯ টাকায় নির্ধারণ করেছে।

এ সংস্থার উড়োজাহাজ ঢাকা থেকে রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার রাত ১১টায় ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরে পৌঁছাবে সেখানকার সময় ভোর ৫টা ১৫ মিনিটে।

অন্যদিকে সিঙ্গাপুর থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টা ৩০ মিনিটে অবতরণ করবে।

এ পথে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট দিয়ে ইউএস-বাংলার ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে। এতে ৮টি বিজনেস ও ১৫৬টি ইকোনমি শ্রেণির আসন রয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(এসএএম/ ০৯ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)