‘রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউটের জমি হস্তান্তর শীঘ্রই’
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউটের অনুকূলে বরাদ্দকৃত জমি হস্তান্তর করা হবে খুব শীঘ্রই।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট এর নামে বরাদ্দকৃত জমি হস্তান্তরের বিষয়ে রাজউক চেয়ারম্যানের সাথে বৈঠক করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর, ২০১৭) রাজউক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান এ বিষয়ে আস্বস্ত করেন।
(এসএএম/ ১২ সেপ্টেম্বর ২০১৭)



