হিলিতে ১৯০ কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ হওয়ায় চলতি অর্থবছর ২০১৭-১৮ তে এটা কিছুটা বাড়ানো হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪৯ কোটি ৫০ লাখ টাকা। বিপরীতে সরকারের আয় হয় ১৯০ কোটি ৪০ লাখ ৩৬ হাজার টাকা।
এ সাফল্যে ভর করে এবার হিলি স্থলবন্দর থেকে ১৯০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর।
বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন, দেশের সব বন্দরকে একই নিয়মনীতির মাধ্যমে পরিচালনা করা হলে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের পরিমাণ আরো বাড়বে।
হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শাহীন উদ্দিন আহম্মদ জানান, গত অর্থবছরে চাল ও পাথর আমদানি বেশি হওয়ায় হিলি স্থলবন্দর থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি রাজস্ব আহরণ সম্ভব হয়। ফলে চলতি অর্থবছর রাজস্ব আহরণের লক্ষ্য আগের তুলনায় খানিকটা বাড়িয়ে ১৯০ কোটি টাকা নির্ধারণ করেছে এনবিআর।
(এম আর / ১১ সেপ্টেম্বর, ২০১৭)



