নরসিংদীতে এসিআই মটরর্সের উদ্যোগে বার্ষিক সার্ভিসিং ও মত বিনিময় অনুষ্ঠান
নরসিংদী প্রতিনিধি,বিনিয়োগবার্তা: নরসিংদীতে এসিআই মটরসের উদ্যোগে সোনালীকা-ডে বার্ষিক সার্ভিসিং ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নরসিংদী পুলিশ লাইন এলাকার বালুর মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে ট্রাক্টর মালিক ও চালকদের সাথে মত বিনিময়, ট্রাক্টর তথ্য সেবা, এসি আই মটরসের কৃষি পন্য প্রদর্শণ, ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য সেবা, বিনা মূল্যে ওষুদ বিতরন, র্যাফেল ড্র, সোনালীকা এক্সপাট ঘোষনা, সনদপত্র বিতরন এবং পুরস্কার বিতরন করা হয়।
এবছর নরসিংদী জেলায় সোনালীকা এক্সপাট হিসেবে মো: গোরফান মিয়ার নাম ঘোষনা করা হয়। পরে তাকে সদনপত্র ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
প্রদর্শিত কৃষি পণ্যের মধ্যে ছিল ট্রাক্টর, ইয়ামাহা মটর সাইকেল, রিপার, পাওয়ার টিলার ও হারভেষ্টার।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, এসিআই মটরসের আর এস এম মো: আবদুল্লাহ তালুকদার, এসিআই মটরসের টি এম বিধান চন্দ্র দাস, সিনিয়র সার্ভিস কো-অডিনেশন এক্সপার্ট আল আজাহার, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়র রিয়াদ হোসেন ও এসিআই মটরসের নরসিংদী’র মার্কেটিং অফিসার আরিফুজ্জামান পলাশ।
দিনব্যাপী অনুষ্ঠানে ৩টি বিষয়ের উপর ১২ জন ট্রাক্টর মালিক ও ডাইভারসহ ১৩ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এসি আই মটরসের ১২ জন টেকনিকেল সার্ভিসিংম্যান দ্বারা প্রায় একশত ট্রাক্টরের বিনা সার্ভিসিং দেওয়া হয়।
উল্লেখ্য, এসিআই মটরস দেশের ৬৪টি জেলায় প্রতিবছর দুইবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
(এসএইচআর/এসএএম/ ১৩ সেপ্টেম্বর ২০১৭)



