মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান ১১১তম

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম।গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম। বাংলাদেশ অর্জন করেছে ৫১.৭৫ পয়েন্ট।

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মানবসম্পদ সূচকে ফের পেছালো বাংলাদেশ। গত বছরের তুলনায় ৭ ধাপ পিছিয়েছে দক্ষিণ এশিয়ার এ দেশটি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার, শিক্ষিতের হার, শিক্ষার গুণগত মান, বৃত্তিমূলক শিক্ষা ও কাজ করতে গিয়ে শেখার হার, কর্মক্ষম মানুষের চাকরিতে নিয়োজিতের হার, বেকারত্বের হার, আংশিক বেকারত্ব, দীর্ঘমেয়াদি বেকারত্ব, দক্ষতা, শিশুদের কাজে নিয়োজিতের হার ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে, এ বছর মানবসম্পদ সূচকের সবার উপরে রয়েছে নরওয়ে। গত বছর দেশটির অবস্থান ছিল দ্বিতীয়। এবছর দ্বিতীয় অবস্থানে চলে গেছে গত বছর শীর্ষে থাকা ফিনল্যান্ড। এরপরেই রয়েছে সুইজারল্যান্ড।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। তাদের অবস্থান ৭০-এ। এরপর নেপালের অবস্থান ৯৮- এ; ভারত ১০৩তম আর পাকিস্তান ১২৫তম।

(এম আর / ১৪ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)