নরসিংদীতে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে কনসালটেশন সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সুশিল সমাজের প্রতিনিধির সমন্বয়ে জেলা পর্যায়ের এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (এনএনপিএন) ও এমডিএস’র যৌথ আয়োজনে এমডিএস’র প্রধান কার্যালয়ে আইটিডিই প্রশিক্ষণ কক্ষে এই কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।

১৮ সেপ্টেম্বর সোমবার জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ও একশন এইড বাংলাদেশের যৌথ সহায়তায় দিনব্যাপী আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম’র প্রোগ্রাম অফিসার তুহিন সুলতানা।

নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (এনএনপিএন)’র সভাপতি ও এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়। কনসালটেশন সভায় নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (এনএনপিএন)’র বিগত দিনের কার্যক্রমের অগ্রগতি ও চলমান কার্যক্রমসহ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, নেটওয়ার্ক সদস্য মিসেস হাসিনা বেগম, স্মৃতি বেগম, মানসুরা বেগম, সাংবাদিক মো: কামাল হোসেন, এস এম বেলাল, এমডিএস’র প্রোগ্রাম অফিসার মো; আরিফ প্রমূখ।

(এসএইচআর/এসএএম/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)