এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্পন্সর হলো ইসলামী ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসন্ন এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ৫০ লাখ টাকা স্পন্সর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ হকি ফেডারেশন-এর সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি এর নিকট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা এ চেক হস্তান্তর করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এ সময় উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৯ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)