মীনাবাজারের ১৫ বছরপূর্তি উদযাপন, ৬০০টির বেশী পণ্যে বিশেষ ছাড়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় গ্রোসারী শপ মীনাবাজার এর ১৫ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি পুরনো ২৭ নম্বর রোডের মীনাবাজার আউটলেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষপুর্তি অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন জেমকন ফুড এন্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড- এর সিইও শাহীন খান।

অনুষ্ঠানে মীনাবাজারের শ্রেষ্ঠ ১৫ জন কর্মীর হাতে তাদের একনিষ্ঠতার পুরস্কার হিসেবে স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় জেমকন ফুড এন্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্ষপুর্তি উপলক্ষ্যে মীনাবাজার এর ক্রেতারা মাসব্যাপী ‘মীনাবাজার ফ্রেশ স্মাইল’ অফারে ৬০০টির বেশী পণ্যের উপর বিশেষ ছাড় উপভোগ করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আধুনিক কর্মব্যস্ত জীবনকে আরও একটু সহজতর ও স্বাস্থ্যকর রাখার লক্ষ্যে ১৫ বছর আগে যাত্রা শুরু হয়েছিলো মীনাবাজারের। শুরু থেকেই মীনাবাজার যেমন ক্রেতার চাহিদা পূরণ করে আসছে তেমনি নিশ্চিত করছে পণ্যের সহজলভ্যতা।

(এসএএম/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)