১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের কাছে রোহিঙ্গা বোঝাই ৩ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে নয়জন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে।
(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)



