রোহিঙ্গাদের জন্য মসজিদ ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করলেন সালমান এফ রহমান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্প্রতি কক্সবাজার জেলার উখিয়া থানায় রোহিঙ্গাদের জন্য নির্মিত বালুখালী ক্যাম্প- ২ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ।

এসময় তিনি রোহিঙ্গাদের জন্য একটি মসজিদ ও মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।

এছাড়া রোহিঙ্গাদের মধ্যে বস্ত্র এবং শুকনা খাবার বিতরন করেন তিনি।

এসময় বেক্সিমকো ফার্মা’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান, এমপি সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০৩ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)