নরসিংদীর চরাঞ্চলে ৪০ কেজি ইলিশ জব্দ ॥ ৩ হাজার টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নিষিদ্ধ সময়ে নরসিংদীর মেঘনা নদী থেকে ইলিশ ও জাটকা ধরে বিক্রি করার সময় ৪০ কেজি ইলিশ ও জাটকাসহ হাতেনাতে ধরা পড়েছে আব্দুর রহিম নামে এক জেলে।
৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নরসিংদী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সমন্বয়ে পরিচালিত অভিযান চলাকালে চরাঞ্চলের করিমপুর ইউনিয়নের শ্রীনগর চেয়ারম্যান বাজারে জেলে আব্দুর রহিম নিকট থেকে এই ইলিশ জব্দ করা হয়েছে। ইলিশ জব্দ করার পর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান তাৎক্ষনিকভাবে জেলে আব্দুর রহিমকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে শ্রীনগর চেয়ারম্যান বাজার থেকে জব্দকৃত ৪০ কেজি জাটকা ও ডিমওয়ালা ইলিশ স্থানীয় একটি এতিম খানায় দান করে দেয়া হয়েছে।
(এসএইচআর/এসএএম/ ০৫ অক্টোবর ২০১৭)



