নরসিংদীর চরাঞ্চলে এক শিশুর রহস্যজনক মৃত্যু
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীর চরাঞ্চলে সুমি (৯) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টায় জেলার সদর উপজেলার চরাঞ্চল নজরপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত সুমি ওই উপজেলার করিমপুর গ্রামের শাহিন মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর গ্রামের মুসুল্লিরা শনিবার রাতে এশার নামাজ শেষ করে বাড়ী ফেরার পথে ফকির বাড়ীর কবরস্থানের পাশে একটি শিশুর কন্যার লাশ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে। পরবর্তীতে মুসুল্লিরা এলাকার বিভিন্ন মসজিদের মাইকে শিশুটির লাশ উদ্ধারের ঘোষনা দিলে পাশ্ববর্তী করিমপুর এলাকা থেকে নিহত শিশু সুমির স্বজনরা ছুটে আসে। সুমির চাচা জাহাঙ্গীর লাশ সনাক্ত করলে এলাকা বাসী তার হাতে সুমির মরদেহ তুলে দেন। এসময় জাহাঙ্গীর পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সুমির চাচা জাহাঙ্গীর জানান, তার ভাতিজির মৃগিরোগ ছিল। সেই সাথে তিনি একথাও বলেন, মৃগিরোগ থাকলেও এতুদুরে এসে মারা যাবার কথা নয়।
উল্লেখ্য সুমির লাশ যে স্থান থেকে উদ্ধার করার হয়ে সেখান থেকে তার বাড়ীর দূরত্ব প্রায় ৩ কিলো মিটার। তাই সুমির মৃত্যু এলাকাবাসীর সামনে দুমড়ো জাল সৃষ্টি করেছে।
ইরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিভাবে সুমির মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হইনি। তবে ময়না তদন্তেও পর সব রহস্যেও জাল খুলবে।
(এসএইচআর/এসএএম/ ০৮ অক্টোবর ২০১৭)



