নরসিংদীর মেঘনা নদীতে কারেন্ট জালসহ ইলিশ মাছ জব্দ

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সরকার ঘোষত বিধি নিষেধ উপেক্ষা করে নরসিংদীর মেঘনা নদীতে ইলিশ ধরার সময় বিপুল পরিমান কারেন্ট জালসহ মাছ জব্দ করা হয়েছে।

৮ অক্টোবর রোববার বিকেলে  নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম’ এর নেতৃত্বে সদর উপজেলার চরাঞ্চলীয় করিমপুর এলাকার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ শ’ মিটার  কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ মাছ জব্দ এবং মাছ ধরার নৌকা আটক করা হয়। এসময় ভ্রামমান আদলতের অভিযান আচ করতে পেয়ে জেলেরা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, সহ: কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম বিদায় সরকারী ভাবে সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কতিপয় অসাধু জেলে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন নদীতে মাছ ধরে যাচ্ছে।  তা রোধ করতে সারাদেশে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে নরসিংদীর মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় দান করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

(এসএইচআর/এসএএম/ ০৯ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)