আমরা নেটওয়ার্কসের পরিচালনা পর্ষদ সভা ১৬ অক্টোবর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া সভা থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণাও আসতে পারে ।

উল্লেখ্য, কোম্পানিটি চলতি মাসের ০২ তারিখ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

(এসএএম/ ০৯ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)