আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৫৯৫তম সভা ১২ অক্টোবর ২০১৭ ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বিনিয়োগ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় কমিটির সদস্য বদিউর রহমান, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ এ. এন. এম. ইয়াহিয়া, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর এবং কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খানসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১২ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)