নরসিংদীর শিবপুর বাজারে ব্রিজ ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর শিবপুরে পুরানো ব্রিজ ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় জেলার শিবপুর উপজেলার শিবপুর বাজারের লাকরি পট্টি এলাকায় কলাগাছিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ভেঙ্গে যায়। তবে এতে কোন প্রকার দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিবপুর লাকরি পট্টি ও পুরাতন সাবরেজিষ্ট্রার অফিসের পাশে কলাগাছিয়া নদীর উপর নির্মিত ব্রিজ দিয়ে পথচারীরা চলাচলের সময় ফাটল দেখতে পায়। তৎক্ষনাৎ  বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আনলে বিকেল ৫টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় ব্রিজটি পরিদর্শনে আসে। ব্রিজের ফাটলটি ঝুকিপূর্র হওযায় পথচারী ও  যান চলাচাল বন্ধের ঘোষনা দেন তিনি। পরে রাতের কোন এক সময় ব্রিজটি ভেঙে পড়ে।

এই ব্রিজের উপর দিয়ে শিবপুর বাজার হতে জয়নগর, যোশর ইউনিয়নসহ বেলাব উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করতো। এদিকে ব্রিজটি ভেঙে নদীতে পড়ায় ওই এলাকার প্রায় ৫০টি গ্রামের হাজার হাজার লোকজন চরম দুর্ভোগের পড়েছেন। বর্তমানে ২/৩ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করছেন সাধারণ লোকজন।

বৃহস্পতিবার সকালে ব্রিজ ভেঙ্গে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।

এব্যাপারে নরসিংদীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদ্প্তরের নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান, ব্রিজটি অনেক বছরের পুরানো এবং তখনকার ডয়িং ও ডিজাইন অনুযায়ী স্বল্প ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে মনে হয়।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলু রায় বলেন, খুব সম্ভবত অনেক দিনের পুরানো হওয়ার কারণে এ ব্রিজটি ভেঙ্গে গেছে।

(এসএইচআর/এসএএম/ ১৪ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)