আমরা টেকনোলজির ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫২ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৬২ টাকা।
উল্লেখিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায়, ডেল্টা লাইফ টাওয়ার,গুলশান-২,ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
(এসএএম/ ১৬ অক্টোবর ২০১৭)



