‘গৃহায়ন অর্থায়ন মেলা’ শুরু বৃহস্পতিবার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীকাল ১৯ অক্টোবর, ২০১৭ থেকে শুরু হতে যাচ্ছে ‘গৃহায়ন অর্থায়ন মেলা-২০১৭’।
আবাসনে অর্থায়ন বিষয়ক সরকারি সংস্থা হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের আয়োজনে উক্ত মেলায় সার্বিক সহযোগীতা করছে দেশের আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
জানা গেছে, এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১৯ অক্টোবর, সকাল ১০.৩০ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকোনি হলে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি, রাজউক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান এবং রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনসহ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
(এসএএম/ ১৮ অক্টোবর ২০১৭)



