জোসেফ ক্রাউলি কর্তৃক সম্মাননা পাওয়ায় রূপালী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিকে সংবর্ধনা

বিনিয়োগবার্ততা ডেস্ক, ঢাকা: ব্যাংকিং খাতে বিশেষ অবদানের  স্বীকৃতি স্বরূপ রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ান কংগ্রেশনাল ককাশের চেয়ারম্যান ও  মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।

সম্প্রতি মার্কিকিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদেরকে এ  সম্মাননা  স্মারক প্রদান  করা হয়।

এ উপলক্ষে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ড. সুশিল রঞ্জন হাওলাদার, ড. হাসিবুর রশীদ, আবু সুফিয়ান, দীনা আহসান, ড. সেলিম উদ্দিন, মহিউদ্দিন ফারুকী, আব্দুল বাছেত খান, বাংলাদেশ ব্যাংকের অবজারভার মোহাম্মদ মাছুম কামাল ভূইয়াসহ  উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ । বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৮ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)