তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ইসলামী ব্যাংকের
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৭-সেপ্টম্বর’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪৬ পয়সা।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ২৫ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৩ পয়সা।
অন্যদিকে (জানুয়ারি ২০১৭,- সেপ্টেম্বর ২০১৭) সময়ে ৯ মাসে সম্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ২ টাকা ৬১ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর ছিল ২ টাকা ৪৫ পয়সা।
এদিকে, ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৪৪ পয়সা।
(এসএএম/ ২০ অক্টোবর ২০১৭)



