মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ডধারীরা ল্যাবএইডে ডিসকাউন্ট পাবে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহক এবং কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানে ল্যাবএইড হাসপাতালে সাধারণ এবং বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট পাবেন।

এ বিষয়ে আজ মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। মিডল্যান্ড ব্যাংকের এভিপি মো. রাশেদুল আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।

এতে বলা হয় মিডল্যান্ড ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী। অপরদিকে ল্যাবএইড হাসপাতালের পক্ষে ছিলেন চিফ অপারেটিং অফিসার আল ইমরান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকে রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহম্মদ রীদওয়ানুল হক, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান এবং ল্যাবএইড হাসপাতালের হেড অব কর্পোরেট মার্কেটিং মো. আলমগীর।

(এম আর / ২২ অক্টোবর, ২০১৭)


Comment As:

Comment (0)