আগ্রাবাদ মা ও শিশু ক্যানসার হাসপাতালকে রূপালী ব্যাংকের অনুদান

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু ক্যানসার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটকে আর্থিক অনুদান দিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। গতকাল রোববার  ব্যাংকের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন অনুদানের চেক মা ও শিশু হাসপাতালের  প্রেসিডেন্ট প্রফেসর এ এস ফজলুল করিমের হাতে তুলে দেন ।

এ সময় ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের আহবায়ক ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকসহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৩ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)