‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আইনটি ১৯৬১ সালের জানিয়ে তিনি বলেন, ‘এটি ইংরেজিতে ছিল, এখন বাংলায় অনুবাদ করে নতুনভাবে আনা হয়েছে। এখানে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। তবে অপ্রয়োজনীয় কিছু ধারা বাদ দেওয়া হয়েছে।’
(এসএএম/ ১৩ মার্চ ২০১৭)



