‘সেরা রাঁধুনি ১৪২৪’ এর বিচারক পূর্ণিমা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রান্নাবিষয়ক রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে দেখা যাবে ভোজনরসিক পূর্ণিমাকে। আগামী বছর ১২ জানুয়ারি থেকে এ অনুষ্ঠানের দৃশ্যধারণ শুরু হবে।
‘সেরা রাঁধুনি ১৪২৪’ নামের এই অনুষ্ঠান প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। এ অনুষ্ঠানের অন্য ২ জন বিচারক হলেন নাহিদ ওসমান ও শুভব্রত মৈত্র।
‘সেরা রাঁধুনি ১৪২৪’ অনুষ্ঠানে পূর্ণিমা কেন বিচারক হচ্ছেন এ বিষয়ে পূর্ণিমা বললেন, ‘অনেকেই সব খাবার খেতে পারে না। আমাকে নেওয়ার কারণ, আমি সব খেতে পারি। দেশের বাইরে গেলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে নিজের ছবি কম দিই, খাবারের ছবি বেশি দিই।
‘সেরা রাঁধুনি ১৪২৪’ আয়োজন করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
আয়োজক সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানের জন্য দেশের সাটি আলাদা অঞ্চল থেকে আসা ৪০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। পরে ১৬ জনকে নিয়ে স্টুডিও রাউন্ড এবং বিভিন্ন ধাপে প্রতিযোগিতা পেরিয়ে একজনকে বেছে নেওয়া হবে; যিনি পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার।
(এসএএম/ ২৬ অক্টোবর ২০১৭)



