ইসলামী ব্যাংক সিলেট জোনে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের উদ্যোগে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা ১১ মার্চ ২০১৭, শনিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এক্সকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল ইঞ্জিনিয়ার (অব.) আব্দুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ সেক্রেটারিয়েট বিভাগের প্রধান মুহাম্মদ সামছুল হুদা।
সিলেট জোনের আওতাধীন শাখাসমূহের ম্যানেজার, ম্যানেজার অপারেশন্স, বিভিন্ন বিভাগের ইনচার্জ ও আরডিএস প্রজেক্ট অফিসারগণ মত-বিনিময় সভায় অংশগ্রহন করেন।
মেজর জেনারেল ইঞ্জিনিয়ার (অব.) আব্দুল মতিন প্রধান অতিথির ভাষণে বলেন, শরী‘আহ্ নীতিমালা পরিপালন ইসলামী ব্যাংকিংয়ের প্রাণ। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমে শতভাগ শরী‘আহ্ পরিপালন নিশ্চিত করতে হবে। তিনি ব্যাংকার-গ্রাহক নির্বিশেষে সকলের প্রতি শরী‘আহ্ পরিপালনে অধিক মনোযোগী হবার আহবান জানান।
ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(শামীম/ ১৩ মার্চ ২০১৭)



