রাজশাহীতে গ্লোব সিকিউরিটিজের বিনিয়োগ শিক্ষা কর্মশালা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)  কর্তৃক ঘোষিত  শেয়ার বাজারের বিনিয়োগ শিক্ষা কর্মসূচির আওতায় বিনিয়োগকারীদের জন্যে একটি বিনিয়োগ শিক্ষা  কার্যক্রম সম্পন্ন করেছে গ্লোব সিকিউরিটিজ লিমিটেড।

গতকাল (২৮ শে অক্টোবর ২০১৭) রাজশাহীর কুমারপাড়ায় নূরএ হায়াত গার্ডেনে অবস্হিত হাউজটির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ও এই বিনিয়োগ শিক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা থেকে আগত সিনিয়ার ম্যানেজার গ্লোব সিকিউরিটিজ লিঃ এর বনি ই আমিন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম ইকবাল,পাবলিক ম্যানেজার অফ রিলেশন এবং  অত্র হাউজের সকল বিনিয়োগকারীসহ হাউজের সকল কর্মকর্তারা ।

এছাড়া অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষার বিষয়ে বিভিন্ন মতামত ও সতচেতনামূলক বক্তব্য উপস্হাপন করেন প্রফেসর ডঃ মোঃ আমজাদ হোসেন, হেড অফ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, রাজশাহী বিশ্ব বিদ্যালয়। অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষা বিষয়ে আরও বিশ্লেষণ  ও গবেষনামূলক বক্তব্য উপস্হাপন করেন লেখক ও শেয়ার গবেষক মোঃ আব্দুল মতিন চয়ন।এছাড়াও পুরাতন বিনিয়োগকারী হিসাবে বক্তব্য রাখেন রুনু ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র শাখার ব্যবস্হাপক এ কে এম হাসিবুল বাশার সুমন।

(এসএএম/ ২৯ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)